|
বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা অধ্যাপক মালেক মেহমুদের দাফন
বাগমারা প্রতিনিধি
|
|
বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা অধ্যাপক মালেক মেহমুদের দাফন বৃহস্পতিবার বিকেল ৪ টায় মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মালেক মেহমুদ এর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে দুপুর ১২ টায় মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় মচমইল ডিগ্রী কলেজ মাঠে। অধ্যাপক মালেক মেহমুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগে সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। সেই সাথে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। অধ্যাপক মালেক মেহমুদ দীর্ঘদিন থেকে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। দেশে এবং বিদেশে চিকিৎসাও করেছেন তিনি। গত সপ্তাহে আবারও অসুস্থ্য হয়ে পড়লে রাজশাহী মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৬ টার সময় রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন হৃদক্রিয়া যন্ত্রের বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর বছর। মরহুম অধ্যাপক মালেক মেহমুদ বাগমারা উপজেলার মচমইল গ্রামের মৃত তমির উদ্দীন পন্ডিত এর ছেলে। বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মালেক মেহমুদ মচমইল ডিগ্রী কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ দিন তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। অধ্যাপক মালেক মেহমুদ এর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। মরহুমের জানাযায় রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জজ কোর্টের পিপি, জেলা-উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তি সহ পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন এবং সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
