ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
'উন্নত বিশ্বের সাথে শতশত বছরের ব্যবধান দূর করতে ফাইভ-জি সহায়ক শক্তি'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 5:37 PM

'উন্নত বিশ্বের সাথে শতশত বছরের ব্যবধান দূর করতে ফাইভ-জি সহায়ক শক্তি'

'উন্নত বিশ্বের সাথে শতশত বছরের ব্যবধান দূর করতে ফাইভ-জি সহায়ক শক্তি'

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অতীতের তিনটি শিল্প বিপ্লবে শরীক হতে না পারায় শিল্পোন্নত বিশ্বের সাথে আমাদের বিশাল ব্যবধান তৈরি হয়েছে। শতশত বছরের সৃষ্ট এ ব্যবধান দূর করতে ফাইভ জি প্রযুক্তি হবে একটি বড় সহায়ক শক্তি। ফাইভ জি প্রযুক্তি মানে একটি নতুন সভ্যতার বাহন। এই প্রযুক্তি কেবল মোবাইলে কথা বলা কিংবা ইন্টারনেট বা ফেসবুক ব্রাউজ করার প্রযুক্তি নয়। এই প্রযুক্তি চতুর্থ শিল্প বিপ্লব বা পঞ্চম শিল্প বিপ্লবের মহাসড়ক। ফাইভ জি প্রযুক্তি চালুর প্রস্তুতি বাংলাদেশ গ্রহণ করেছে।

মন্ত্রী আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে বিটিআরসি আয়োজিত ফাইভ জি প্রবর্তনের লক্ষ্যে গঠিত কমিটির সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধির মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 বিটিআরসি চেয়ারম্যান মো: জহিরুুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র ডিজিটাল ডেভলপমেন্ট স্পেশালিস্ট রাজেন্দ্র সিংহ ফাইভ জি বিষয়ক গবেষণা লব্ধ  বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন,  শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং মৎস্যসহ বিভিন্ন সেক্টরে রোবটিক, আইওটি, এআই, ব্লকচেইন কিংবা বিগডাটার প্রয়োগের মাধ্যমে চমকে দেয়ার প্রযুক্তি হচ্ছে ফাইভ জি। ফাইভ জি‘র প্রয়োগ আর্থ - সামাজিক ও জনসম্পদের বিবেচনায় পৃথিবীর নানা দেশে নানা রকম হতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ড্রাইভার বিহীন গাড়ী জাপানের জন্য আনন্দের কিন্তু আমাদের লাখ লাখ ড্রাইভার বেকার হওয়ার বিষয়টি হবে অমানবিক। তেমনি  রোবটিক প্রযুক্তির বিকাশে শ্রমিক বিহীন গার্মেন্টস শিল্প আমাদের কাম্য হতে পারে না। তিনি বলেন বলেন, বাংলাদেশের আর্থ- সামাজিক বিবেচনায়  উন্নয়ন ত্বরান্বিত করার প্রয়োজনে ফাইভ জি‘র প্রয়োগিক দিকটি নিশ্চিত করা হবে।

কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে সূচিত ডিজিটাল  এই বিপ্লব বাংলাদেশ পৃথিবীকে ডিজিটাল শিল্প বিপ্লবের পথ চিনিয়েছে। ডিজিটাল বিপ্লবকে শাণিত করতে দেশের প্রতিটি ইউনিয়ন ডিজিটাল  সংযোগ নিশ্চিত করা হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০২৩ সালের মধ্যে প্রযুক্তির অভাবনীয় ভার্সন ফাইভজি প্রযুক্তি চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৮ সালে ফাইভ জি প্রযুক্তির পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।

বিশ্বব্যাংক প্রতিনিধি রাজেন্দ্র সিংহ বলেন, ডিজিটার পদ্ধতিতে জনসাধারণের মধ্যে সরকারি সেবা পৌঁছে দেয়া, দারিদ্র্য বিমোচনসহ ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের  অনেক অগ্রগতি অর্জন করেছে। তিনি শহর এবং গ্রামের মধ্যে ডিজিটাল বৈষ্যম্য কমিয়ে আনতে ব্যান্ডউইথ সম্প্রসারণ করা একটি খুবই কার্যকর একটি উপায় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ফাইভ জি কেবল একটি প্রযুক্তি নয় এটি একটি উন্নয়নের সহায়ক পরিবেশ। তিনি বলেন, বাংলাদেশের ফাইভ জি প্রযুক্তি চালু করতে প্রয়োজনে বিশ্বব্যাংক কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিতে  প্রস্তুত।

সভায় খসড়া ফাইভ জি নীতিমালা এবং গাইড লাইন প্রণয়ণ, নেটওয়ার্ক ও তরঙ্গ ব্যবস্থাপনাসহ পথ নকসা তুলে ধরা হয়।

সভায় ফাইভ জি প্রবর্তনের লক্ষ্যে গঠিত কমিটির সদস্যগণ ছাড়াও সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status