ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সেরা দুই ছবি ঢাকা অ্যাটাক ও পুত্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 5:28 PM

সেরা দুই ছবি ঢাকা অ্যাটাক ও পুত্র

সেরা দুই ছবি ঢাকা অ্যাটাক ও পুত্র

বহুল প্রতিক্ষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়েছে। জানা গেল বিগত দুই বছরে চলচ্চিত্রে সেরাদের নাম। আজ ৭ নভেম্বর ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’।

চলচ্চিত্র দুটি সেরা নির্বাচিত হলেও এই দুই ছবির পরিচালকদের কেউই সেরা পরিচালক হিসেবে স্বীকৃতি পায়নি। তারা সেরা না হওয়ায় এ নিয়ে সিনেপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কারপ্রাপ্ত ছবি ঢাকা এটাকে পুলিশ অফিসার চরিত্রে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আরেফিন শুভ।

এবার মোট ২৮টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। সেগুলো হলো - আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্র নাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এবং শ্রেষ্ঠ মেকআপম্যান।

২০১৭ সালের ৬ অক্টোবর বাংলাদেশে ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ঢাকা অ্যাটাক’। বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ছিলো এটি। অভিষেকেই বাজিমাত করেছেন চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন। পুলিশি অ্যাকশন গল্পের এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।

এছাড়াও ছবিটিতে ছিলেন এবিএম সুমন, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান প্রমুখ। ছবিটিতে বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের একটি গান রয়েছে।

২০১৮ সালের সেরা চলচ্চিত্র ‘পুত্র’ সে বছরের ৫ জানুয়ারি ১০৬টি হলে মুক্তি পেয়েছিল। ফেরদৌস ও জয়া আহসান জুটির ছবিটি ব্যবসায়িক সাফল্য না পেলেও বেশ প্রশংসিত হয়। অটিজম নিয়ে নির্মিত ‘পুত্র’ চলচ্চিত্রে ফারিয়া শামস সাওতি এবং শিশুশিল্পী লাজিম প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

ডিএফপির মহাপরিচালক হারুন রশীদের চিত্রনাট্যে এ ছবি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু।

এছাড়াও এ চলচ্চিত্রে আজিজুল হাকিম, ডলি জহুর, লায়লা হাসান, মনির খান শিমুল, শামস সামস, মুনিরা ইউসুফ মোমি, শর্মি মালা, আল মামুন, লিনা আহমেদ, মাহমুদ সজদ, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, মেহেরিন, মিলটন খন্দকার প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status