ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ডিআইইউ এয়ার রোভার স্কাউটের নাজমুল হাছান ও জুঁই রায় এর ‘পিআরএস’ অর্জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 5:22 PM

ডিআইইউ এয়ার রোভার স্কাউটের নাজমুল হাছান ও জুঁই রায় এর ‘পিআরএস’ অর্জন

ডিআইইউ এয়ার রোভার স্কাউটের নাজমুল হাছান ও জুঁই রায় এর ‘পিআরএস’ অর্জন

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নাজমুল হাছান ও জুঁই রায়।

মঙ্গলবার বাংলাদেশ স্কাটস’র উপ-পরিচালক (প্রোগ্রাম) এ এইচ এম শামছুল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। নাজমুল হাছান ও জুঁই রায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ।

বাংলাদেশ স্কাউটস এয়ার অ লের ইতিহাসে প্রথম র্গাল ইন রোভার হিসেবে জুঁই রায় এবং দ্বিতীয়বারের মত নাজমুল হাছান পিআরএস অর্জন করেন যা বাংলাদেশ স্কাউটসের অত্যন্ত সম্মানজনক এবং সর্বোচ্চ অ্যাওয়ার্ড এবং একজন রোভারের জীবনে এটি একটি গৌরবোজ্জ্বল অধ্যায় । বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে পিআরএস প্রাপ্তদের হাতে সনদ তুলে দিবেন। প্রত্যেক রোভারের স্বপ্ন থাকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করার। আর এটি অর্জনের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নিয়মিত স্কাউটিং কার্যক্রম।

নাজমুল হাছান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সদস্য হিসেবে এটা আমাদের জন্য একটি বড় অর্জন। আমরা স্কাউট আন্দোলনের মূলমন্ত্র ও আতœমর্যাদাকে ধারন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। পিআরএস’র পেতে যারা আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জুঁই রায় বলেন, এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আশা করি সামনের দিনগুলোতেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সদস্যরা অর্জনের এই ধারা অব্যাহত রাখবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সৃষ্টিকর্তা, পরিবার, লিডারবৃন্দ এবং অন্যান্য সদস্যদেও প্রতি যাদেও সহযোগীতায় আমি পৃথিবীকে যেমন পেয়েছি তার থেকে সুন্দর করে রেখে যাওয়ার আন্দোলনের অংশ হতে পেরেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status