ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
হিন্দু-মুসলিম প্রেম, অতপর ভয়ঙ্কর পরিণতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 November, 2019, 2:43 PM

হিন্দু-মুসলিম প্রেম, অতপর ভয়ঙ্কর পরিণতি

হিন্দু-মুসলিম প্রেম, অতপর ভয়ঙ্কর পরিণতি

ময়মনসিংহের গৌরীপুরে হৃদয় চন্দ্র ঘোষ (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় ওই মহল্লার মৃত অজিত ঘোষের ছেলে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া মহল্লা থেকে হৃদয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদয় ঘোষ পেশায় গাড়ির হেলপার। কয়েক বছর পূর্বে প্রতিবেশী পপি আক্তারের সঙ্গে হৃদয়ের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। কিন্তু দুজন ভিন্ন ধর্মের হওয়ায় পরিবার তাদের প্রেমের বিষয়টি মেনে নিতে পারেনি কেউ।

গত মঙ্গলবার সন্ধ্যার পর পপিকে নিয়ে হৃদয় বাড়ি থেকে পালিয়ে গাজীপুর জেলার মাওনা এলাকায় আশ্রয় নেয়। খবর পেয়ে মেয়ের পরিবারের লোকজন বুধবার রাতে মাওনা এলাকায় হৃদয়ের সঙ্গে দেখা করে পপিকে নিয়ে ঘোষপাড়া নিজ বাড়িতে আসে।

এরপর পরের দিন বৃহস্পতিবার সকালে ঘোষপাড়াস্থ বাড়ির সামনে কাঁঠাল গাছে হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গৌরীপুর থানার উপ-পরির্দশক (এসআই) নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। তবে এটা হত্যা না আত্মহত্যা তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status