ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
স্বরাকে ‘আন্টি’ বলে ডেকে ‘শয়তানের বংশধর’ শিশু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 November, 2019, 8:46 AM

স্বরাকে ‘আন্টি’ বলে ডেকে ‘শয়তানের বংশধর’ শিশু

স্বরাকে ‘আন্টি’ বলে ডেকে ‘শয়তানের বংশধর’ শিশু

স্বরা ভাস্করকে ‘আন্টি’ বলে ডেকে ফেলেছিল ৪ বছরের এক শিশু। বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময়ই স্বরাকে আন্টি বলে ডাকায় ওই শিশু শিল্পীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন তিনি। যে ঘটনা প্রকাশ্যে আসার পরই পাল্টা আক্রমণ করা হয় বলিউড অভিনেত্রীকে।

সম্প্রতি স্বরা ভাস্করের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, একটি কমেডি শোয়ে হাজির হয়েছেন স্বরা। সেখানে তিনি বেশ রসিয়ে বলতে শুরু করেন, কোনও একটি দক্ষিণী বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন তিনি। সেখানে ৪ বছরের এক শিশু তাঁকে আন্টি বলে ডাকে। যা শুনে ক্ষেপে যান সারা। বছর চারেকের ওই শিশুকে এরপর অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ভিরে দি ওয়েডিং’র অভিনেত্রী।

শুধু তাই নয়, ওই শিশুকে ‘শয়তানের বংশধর’ বলেও উল্লেখ করতে শোনা যায় স্বরাকে।

বলিউড অভিনেত্রীর ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই সরব হন নেটিজেনরা। বছর চারেকের এক শিশুকে কীভাবে অশালীন ভাষা প্রয়োগ করে গালাগালি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

পাশাপাশি স্বরা ভাস্করকে এখন থেকে গোটা দেশে আন্টি বলে ডাকা হবে বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে। ওই ঘটনার পরই স্বরা ভাস্করের বিরুদ্ধে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে অভিযোগ দায়ের করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status