ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
দুই হাত নেই, পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে জেডিসি দিচ্ছে রাসেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 November, 2019, 8:37 AM

দুই হাত নেই, পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে জেডিসি দিচ্ছে রাসেল

দুই হাত নেই, পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে জেডিসি দিচ্ছে রাসেল

সিংড়া শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিচ্ছে কিশোর রাসেল। পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে একমনে খাতায় লিখে যাচ্ছে প্রশ্নের উত্তর। তাদের পাশে বসে লিখছে প্রতিবন্ধী শিক্ষার্থী রাসেল মৃধা (১৪)। তার হাতে কলম নেই, টেবিলের ওপর নেই পরীক্ষার খাতাও।

বিশেষ কৌশলে বেঞ্চের ওপর খাতা রেখে সেখানে বসেই ছোট্ট বাম পায়ের দুই আঙুলের ফাঁকে কলম রেখে মনোযোগ দিয়ে লিখে যাচ্ছে সে। শারীরিক প্রতিবন্ধিকতা দমাতে পারেনি তাকে।

সে সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর কৃষক আব্দুর রহিম মৃধার ছেলে। তার এই অদম্য স্পৃহা শিক্ষক, সাংবাদিকসহ সবাইকে বিস্মিত করেছে।

স্থানীয় মানবাধিকার কর্মী আবু বক্কর সিদ্দিক বলেন, শুধু একটি ছোট্ট পা দিয়েই তার জীবন সংগ্রাম। সে পা দিয়ে লেখে এবং শুকনো খাবার খায়। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর মনের জোরে বাম পায়ে কলম ধরে সে পরীক্ষা দিচ্ছে। আর শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও হাল ছাড়েননি রাসেলের বাবা-মা। তাকে স্থানীয় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন।

রাসেলের মা লাভলী বেগম জানান, তার দুটি সন্তান নিয়ে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী এই ছেলের বেঁচে থাকার জন্য একটি কর্মই তাদের আশা। সরকারি সহায়তা পেলে রাসেলকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলবেন।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার কেন্দ্র সচিব মো. নাজমুল হক বলেন, শুধু ছোট্ট একটি পা দিয়ে পরীক্ষা দেয়াটা সবাইকে বিস্মিত করে তুলেছে। তার জন্য সব ধরনের সুযোগ-সুবিধাসহ অতিরিক্ত সময়ও বরাদ্দ রাখা হয়েছে।

সিংড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও কেন্দ্র তদারকি কর্মকর্তা রামকৃষ্ণ পাল বলেন, ছেলেটির হাত ও একটি পা না থাকা সত্ত্বেও ছোট্ট একটি পা দিয়ে সুন্দরভাবে লিখে পরীক্ষা দিচ্ছে। তার অদম্য ইচ্ছশক্তি সবাইকে মুগ্ধ করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status