ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬ ● ৪ কার্তিক ১৪৩৩
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2026, 4:23 PM

‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ

‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ

‘ই-সিগারেট বা ভেপিংয়ের’ অভ্যাসের কারণে কণ্ঠস্বরের ধরন বদলে গেছে বলে জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩৪ বছর বয়সী এই তারকা গত রোববার (১৮ অক্টোবর) ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে এ কথা বলেন।

সেলেনা গোমেজ কথায়, ‘আমার গলার স্বর আর আগের মতো ঠিক করতে পারবো না। আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।’

তিনি আরও বলেন, ‘নিকোটিন ছেড়ে দেওয়া খুবই কঠিন। যারা নতুন ভেপ করার কথা ভাবছেন তাদের বলবো, এটা মোটেও ভালো জিনিস নয়। এটা ভীষণ বোকামির কাজ, এর কারণে আমার গলাটাই বদলে গেছে।’

তার ভাষ্য, ‘আপনাদের যদি আমার এই গলা শুনতে ভালো না লাগে, তবে তা একদম স্বাভাবিক। আমার কোনও আপত্তি নেই, আপনারা চাইলে আমার গান বা কথা শুনতেই না-ই পারেন।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেলেনা দীর্ঘদিন ধরে ‘লুপাস’ রোগে ভুগছেন। এর আগেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এই রোগটি তার গলায় প্রভাব ফেলছে।

গত ডিসেম্বরে ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, মাঝে মাঝে অদ্ভুত কিছু সমস্যা হয়। কখনও কখনও আমার গলা ভেতর থেকে ফুলে যায়।

২০১৭ সালে সেলেনার বন্ধু ফ্রান্সিয়া রাইসা তাকে নিজের একটি কিডনি দান করেন। ফলে তার লুপাস রোগ কিছুদিনের জন্য নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২২ সালের তথ্যচিত্র ‘সেলেনা গোমেজ: মাই মাইন্ড অ্যান্ড মি’তে তিনি জানান, ২০২০ সাল থেকে রোগটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল।

তিনি সেসময় বলেছিলেন, ‘আমার লুপাস ধরা পড়েছিল এবং কেমোথেরাপিও নিয়েছি। মানসিকভাবে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজেকে গুটিয়ে রেখেছিলাম।’

লুপাস রোগের লক্ষণগুলোর মধ্যে আছে, হাত-পায়ের জয়েন্টে ব্যথা, জ্বর, গায়ে ফুসকুড়ি, বুকে ব্যথা, চুল পড়া, কিডনির সমস্যা ও প্রচণ্ড ক্লান্তি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status