ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সুজন-ধনীদের বিচার হবে কবে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 November, 2019, 12:50 PM

সুজন-ধনীদের বিচার হবে কবে?

সুজন-ধনীদের বিচার হবে কবে?

বাংলাদেশের ক্রিকেট প্রথম খুন করেছিল খালেদ মাহমুদ সুজন। একাধিকবার মো. আশরাফুল সাংবাদিকদের কাছে বলেছিলেন যে তাকে জুয়াড়ীদের সাথে পরিচিত করিয়ে দিয়েছিলো খালেদ মাহমুদ সুজন। সেই সুজন এখন দশ থেকে বারটা পদ বগলদাবা করে বসে আছেন। অথচ আশরাফুল লোকান্তরে।

হতেও তো পারতো আজ টেস্ট দলে আশরাফুল থাকতেন, নিজের অধারাবাহিক ক্যারিয়ারটাকে ধারাবাহিক করেও নিতে পারতেন।

অন্তত সাকিব পূর্ববর্তী যুগে তার ব্যাট কথা বললেই বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরী করতো। তার পুনর্বাসনের জন্য বিসিবি কোনদিনই সেই উদ্যোগ নেয়নি যেটা মোহাম্মদ আমিরের জন্যে পিসিবি নিয়েছিলো।

পৃথিবীর তাবৎ জুয়াড়ীর ৯০ ভাগ ভারতীয়। এই ব্যাপারে আইসিসি ভারতীয় বোর্ডকে কি কি শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছে বা নিদেন পক্ষে সতর্ক করেছে? কেউ জানেন? না! কারন আইসিসি ইন্ডিয়া সহ আরো দুইটা দেশের অর্থের ঝনঝনানির কাছে একটা ব্যালে ড্যান্সার ছাড়া আর কিছুই না।

ভারতের মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপারকিংস অগনিত ম্যাচ ফিক্সিং করেছে। যা ভারতীয় মিডিয়ায় নিয়মিত এসেছে। এই ধোনীর সাথে ভারতীয় সাবেক বোর্ড প্রধান এন শ্রীনিবাসন এবং তার জামাই ও জড়িত ছিলো। আইপিএল এ অগনিত ম্যাচ ফিক্সিং এ তাদের নাম এসেছে। তার সাথে ধোনীর স্ত্রী এবং অভিনেতা দারা সিং এর ছেলেও জড়িত ছিলো একেবারে প্রমানসাপেক্ষ ভাবে। তাদের শাস্তি কোথায়?

তাসকিনকে চাকার ডেকে টি ২০ ওয়ার্ল্ডকাপের মাঝখানে ভারত থেকে ফেরত পাঠানোর ঘটনা ভুলে গেছেন? তাসকিনকে ফেরত পাঠানো হয় ঠিক বাংলাদেশ ভারত ম্যাচের আগে। কেন? বাংলাদেশকে মানসিক ভাবে নড়বড়ে করে দেয়া! আর কি!

এই সিরিজে সাকিব আল হাসান থাকলেও বাংলাদেশ যে খুব হাতিঘোড়া মেরে ফেলবে তা কিন্তু না। কিন্তু ওই যে সেই সাম্রাজ্যবাদী মানসিকতা! যা এদের রক্তে মিশে আছে। সেটা তো এরা ছাড়তে পারেনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status