ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ইডেন টেস্টে তেন্ডুলকার, সানিয়া ও রুনা লায়লাকে আমন্ত্রণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 November, 2019, 12:12 PM

ইডেন টেস্টে তেন্ডুলকার, সানিয়া ও রুনা লায়লাকে আমন্ত্রণ

ইডেন টেস্টে তেন্ডুলকার, সানিয়া ও রুনা লায়লাকে আমন্ত্রণ

আগামী ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে ভারভ-বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ। এ সিরিজে ৩টি টি-টোয়েন্টি ছাড়াও দুটি টেস্ট ম্যাচে একে-অপরের মুখোমুখি হবে দুই দল। এর মধ্যে একটি টেস্ট ম্যাচ দিবা-রাত্রির টেস্টে পরিণত হতে যাচ্ছে। যা ভারতের ক্রিকেট ইতিহাসেও প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হবে। তাই এ উপলক্ষে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এ ম্যাচে এক ঝাঁক তারকার মধ্যে কিংবদন্তি শচীন তেন্ডুলকর, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ও টেনিস তারকা সানিয়া মির্জা হাজির থাকতে পারেন বলে জানা গেছে।

আরো জানা গেছে, প্রথম দিনের খেলা শেষে সঙ্গীতানুষ্ঠান আয়োজনও করতে পারে সিএবি। ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে আমন্ত্রণ জানানো হয়েছে । ভারতের শ্রেয়া ঘোষালকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।

আমন্ত্রিত অতিথিদের কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, 'ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দুই দলের সদস্যরা অনেকেই থাকছেন। চেষ্টা করছি শচীনকে হাজির করানোর। এ ছাড়াও অলিম্পিক্স পদকজয়ী এম সি মেরি কম, পি ভি সিন্ধুকেও সংবর্ধিত করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়েছে। দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ও মাননীয় রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে।'

এ ছাড়াও টেস্টের প্রথম দিন এইচআইভি ও ক্যান্সারে আক্রান্ত শিশুদের নিয়ে একটি চ্যারিটি ম্যাচও আয়োজন করার পরিকল্পনা রয়েছে সিএবি'র। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status