ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বৌকে চুম্বনের ছবি পোস্ট, সমালোচনায় সব্যসাচীর ছেলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 November, 2019, 12:10 PM

বৌকে চুম্বনের ছবি পোস্ট, সমালোচনায় সব্যসাচীর ছেলে

বৌকে চুম্বনের ছবি পোস্ট, সমালোচনায় সব্যসাচীর ছেলে

বাবা সব্যসাচী চক্রবর্তী বেশ পরিচিত। তাকে সবাই সমীহ করেন। ভদ্র, সাদামাটা মানুষ হিসেবে তার সুনাম আছে। দুই পুত্র গৌরব ও অর্জুন বাবার পথ ধরেই অভিনয়েই নাম লিখিয়েছেন।

এরইমধ্যে তারা বেশ নামও করেছেন। বিশেষ করে সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী এখন টলিউডে বেশ জনপ্রিয়। বেশ কিছু হিট ছবিও দিয়েছেন। তবে অর্জুন কিন্তু অন্যান্য সেলিব্রিটিদের মতো সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন।

কাজের ফাঁকে হঠাৎ হঠাৎ ঢুঁ মারেন। আর এবারে একটু বেড়াতে এসেই যেন সোশাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিলেন তিনি।

বউকে প্রকাশ্যেই চুমু খেলেন অর্জুন ৷ একেবারে ঠোঁটে চুমু। আর সেই চুমুর ছবি পোস্ট করে লিখলেন ‘তুমি আমার নিশ্বাস-প্রশ্বাস, সব কিছুই তুমি ৷’ আর এই ছবি আপলোড হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অর্জুন।

অনেকে অবশ্য সমালোচনাও করছেন। বাবা-মা ও বড় দাদার দিকে তাকিয়ে হলেও আরেকটু রক্ষণশীল হওয়া উচিত ছিলো অর্জুনের এমনটাও বলছেন অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status