ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
কনে রেখে বর উধাও, বিয়ে বাড়ির খাবার এতিম খানায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 November, 2019, 11:17 AM

কনে রেখে বর উধাও, বিয়ে বাড়ির খাবার এতিম খানায়

কনে রেখে বর উধাও, বিয়ে বাড়ির খাবার এতিম খানায়

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়ির খাবার খাওয়ানো হলো এতিম শিশুদের। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার খালকুপা গ্রামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধের পর বরযাত্রীদের জন্য রান্না করা খাবার এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি কনের মামা ও মাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস জানান, তথ্য আপার মাধ্যমে আমরা জানতে পারি যে, উপজেলার খালকুলা গ্রামে মামা বাড়িতে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছে। এমন সংবাদে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিয়ে বন্ধ করার পাশাপাশি ওই ছাত্রীর মামা ও মাকে ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পুনরায় এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিয়েছেন তার।

পরে অতিথিদের জন্য রান্না করা খাবার পার্শ্ববর্তী মালিপাড়া এবং অন্য একটি এতিম খানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status