ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যক্ষ্মা রোগীদের জন্য সুসংবাদ, নতুন ভ্যাকসিন আবিষ্কার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 November, 2019, 9:22 AM

যক্ষ্মা রোগীদের জন্য সুসংবাদ, নতুন ভ্যাকসিন আবিষ্কার

যক্ষ্মা রোগীদের জন্য সুসংবাদ, নতুন ভ্যাকসিন আবিষ্কার

যক্ষ্মা চিকিৎসায় নতুন ভ্যাকসিন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। নতুন এই ভ্যাকসিন যক্ষ্মার চিকিৎসায় বিপ্লব সৃষ্টি করবে বলে ধারণা করছেন তারা।

সম্প্রতি ভারতের হায়দরাবাদে ফুসফুস স্বাস্থ্য বিষয়ে এক বিশ্ব সম্মেলনে নতুন ভ্যাকসিন আবিষ্কারের কথা জানানো হয়েছে।

প্রতিবছর বিশ্বে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান প্রায় ১৫ লাখ মানুষ। নতুন এই ভ্যাকসিন দীর্ঘ সময় ধরে সুরক্ষা দেবে রোগীদের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যক্ষ্মা সারাতে এখন ‘বিসিজি’ ভ্যাকসিন দেয়া হয়। এই ভ্যাকসিন যক্ষ্মা রোগের জন্য খুবই কার্যকরী।

তবে নতুন এই ভ্যাকসিনের লাইসেন্স পেতে ও বাজারে সহজলভ্য হতে বেশ কয়েক বছর সময় লাগবে।

বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি দল যক্ষ্মার নতুন ভ্যাকসিনটি আবিষ্কার করেন। এটি যক্ষ্মার প্রতিরোধক হিসেবে কাজ করতে সক্ষম।

এ পর্যন্ত তিন হাজার পাঁচশ’ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর নতুন ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় পাস করে গেছে এটি।

দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জাম্বিয়ার মতো যক্ষ্মার প্রাদুর্ভাব বেশি এমন দেশের বাসিন্দাদের ওপর এই পরীক্ষা করা হয়।

যক্ষ্মা বিশেষজ্ঞ ডেভিড লেওয়িনসন বলেন, সম্ভাবনাময় এই ভ্যাকসিনটি সবকিছু বদলে দেবে। এটা ইতিমধ্যে যক্ষ্মার জীবাণু আক্রান্তদের ক্ষেত্রে কাজ করেছে।

ডেভিড জানান, সব ঠিক থাকলেও এটি বাজারে আসতে আসতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status