ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এলেন না অর্থমন্ত্রী, ক্ষোভ ঝাড়লেন কৃষিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 4:40 PM

এলেন না অর্থমন্ত্রী, ক্ষোভ ঝাড়লেন কৃষিমন্ত্রী

এলেন না অর্থমন্ত্রী, ক্ষোভ ঝাড়লেন কৃষিমন্ত্রী

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের অনুপস্থিতি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমন ধান সংগ্রহ, পেঁয়াজের ফলন বাড়াতে প্রণোদনা দেয়াসহ খাদ্যের সংকট নিরসনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তার অসন্তোষ প্রকাশ করেন।

কৃষিমন্ত্রী বলেন, গুরুত্ব অনুধাবন করে অর্থমন্ত্রীর আজকের বৈঠকে উপস্থিতি প্রয়োজন ছিল। কিন্তু তিনি আজ এলেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে তার (অর্থমন্ত্রী) কোনো বৈঠকের কথাও আমাদের জানা নেই। তাহলে কেন তিনি আসবেন না।

ড. আব্দুর রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই কমিটির একটি বৈঠকেও অনুপস্থিত থাকেননি। কমিটির দ্বিতীয় বৈঠক এটি। এর আগের বৈঠকেও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল অংশ নেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status