ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সিগারেটের আগুনে ১১টি রকেট উড়ালেন তিনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 6:32 PM

সিগারেটের আগুনে ১১টি রকেট উড়ালেন তিনি

সিগারেটের আগুনে ১১টি রকেট উড়ালেন তিনি

দীপাবলির একটা বড় অংশ হলো আতসবাজি ফাটানো। তবে আতসবাজি জ্বালাতে গিয়ে দুর্ঘটনা ঘটার সংখ্যাও কম নয়! তবে এক ব্যক্তি আতসবাজি-রকেট জ্বালিয়েছেন, তা দেখে অবাক হচ্ছেন অনেকেই।

যদিও এ ধরনের কাজ থেকে সাবধান করে দিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। রকেট জ্বালানোর বিপজ্জনক একটি ঘটনা থেকে সকলকে শিক্ষা দিতে চেয়েছেন বিগ বি।

সে কারণে আবারো একবার নিজের টুইটারে অদ্ভুত একটি ভিডিও শেয়ার করেছেন অমিতাভ। বিগ বি'র শেয়ার করা ওই ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, দীপাবলিতে আতসবাজি জ্বালাতে গিয়ে এক ব্যক্তি সিগারেট দিয়ে রকেট জ্বালাচ্ছেন! নিজের হাতে রকেট ধরে সিগারেট দিয়ে আগুন ধরিয়ে একের পর এক রকেট ওড়াচ্ছেন তিনি।

অমিতাভ বচ্চন ওই ভিডিওটি শেয়ার করে খুবই অবাক হয়েছেন। এই ব্যক্তির এমন কাণ্ড অবাক করার মতোই। বিগ বি ওই ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, হে ভগবান! এরকম করবেন না ভাইটি!

দীপাবলিতে এমন বিপজ্জনক কাজ করা থেকে সবাইকে সাবধান করে দিয়েছেন বলিউডের শাহেনশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status