ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিমানবন্দরে বাড়তি ফি এড়াতে ‘গর্ভবতী’ সাজলেন নারী সাংবাদিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 6:29 PM

বিমানবন্দরে বাড়তি ফি এড়াতে ‘গর্ভবতী’ সাজলেন নারী সাংবাদিক

বিমানবন্দরে বাড়তি ফি এড়াতে ‘গর্ভবতী’ সাজলেন নারী সাংবাদিক

নির্দিষ্ট ওজনের বেশি মালামাল নিয়ে বিমানে ভ্রমণ করতে গেলে বাড়তি ফি দিতে হয়। বাড়তি ফি এড়ানোর জন্য অনেকেই বিভিন্ন উপায় অবলম্বন করেন। সেই ফি এড়ানোর জন্য সম্প্রতি অস্ট্রেলিয়ার সাংবাদিক রেবেকা অ্যান্ড্রুজ বিচিত্র কাণ্ড ঘটান। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটিতে দেখা যায়, ব্যাগ ভর্তি হওয়ার পরেও ল্যাপটপ, চার্জার এবং কয়েকটি পোশাক রয়ে যায়। ল্যাপটপটি পিঠে নেন তিনি। ল্যাপটপের চার্জার কাপড়ে জড়িয়ে ভরে নেন জামার ভেতর পেটের ওপর।

সেটা দেখলে মনে হবে ওই নারী আসলে গর্ভবতী। এভাবেই বিমানে ওঠার জন্য প্রস্তত হন ওই সাংবাদিক। তার পর বাকি পোশাক পরে নেন তিনি।

জানা গেছে, ওই সাজেই অস্টেলিয়ার বিমান সংস্থা জেটস্টারে ওঠেন তিনি। ভ্রমণ বিষয়ে এক প্রতিবেদন করা ওই সাংবাদিক বলেছেন, নারীরা সন্তান ধারণ করতে পারে। এ কথা মাথায় আসতেই আমি গর্ভবতী সেজেছি। সেই সাজ আমার ৬০ মার্কিন ডলার লাগেজ ফি বাঁচিয়ে দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status