ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
জাহানারাদের ধোলাই করল পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 6:33 PM

জাহানারাদের ধোলাই করল পাকিস্তান

জাহানারাদের ধোলাই করল পাকিস্তান

স্বাগতিক পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ২৮ রানে হারে সালমা খাতুনের দল। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ১৪ ও দ্বিতীয় ম্যাচে ১৫ রানে জয় পেয়েছিল স্বাগতিকরা। আগামী ২ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশের পেসার জাহানারা আলম ব্যক্তিগত ২ রানে থামিয়ে দেন ওপেনার আয়শা জাফরকে। ষষ্ঠ ওভারের প্রথম বলে পাকিস্তান শিবিরে দ্বিতীয়বারের মত আঘাত হানেন ডান-হাতি পেসার পান্না ঘোষ। পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফকে ৪ রানের বেশি করতে দেননি পান্না।

এরপর তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের পথ দেখান জাভেরিয়া খান ও উমাইমা সোহেল। জাভেরিয়া হাফ-সেঞ্চুরির স্বাদ পেলেও ৩১ রানে থামেন সোহেল। হাফ-সেঞ্চুরি তুলে ৪৮ বলে ৫৪ রানে আউট হন জাভেরিয়া। দলীয় ১০১ রানে জাভেরিয়া-সোহেলের বিদায়ের পর বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের জাহানারা ৩টি ও রুমানা ২টি উইকেট নেন।

জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্যে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। ১২ রানেই ৪ উইকেট হারায় তারা। এরপর নিগার সুলতানা ও ফারজানা হকের ৫৩ রানের জুটিকে লড়াইয়ে ফিরে বাংলাদেশ। কিন্তু নিগার ৩০ ও ফারজানা ২৭ রানে ফিরলে, বাংলাদেশের হাল পরবর্তীতে আর কেউই ধরতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ৮৯ রানে গুটিয়ে গেলে তৃতীয় ও শেষ ম্যাচেও হার বরণ করে বাংলাদেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status