ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মদ্যপ বন্ধুরা ধর্ষণ করেছে স্ত্রীকে, প্রতিবাদ করায় যুবক খুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 6:09 PM

মদ্যপ বন্ধুরা ধর্ষণ করেছে স্ত্রীকে, প্রতিবাদ করায় যুবক খুন

মদ্যপ বন্ধুরা ধর্ষণ করেছে স্ত্রীকে, প্রতিবাদ করায় যুবক খুন

স্বামীর মদ্যপ বন্ধুরা ধর্ষণ করেছে এক নারীকে। সেই নারীর স্বামী প্রতিবাদ করার জেরে বন্ধুদের হাতে ঘটনাস্থলেই খুন হন। গত সোমবার ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বিদিশায়।

পুলিশকে যৌন নিপীড়নের শিকার ওই নারী জানান, সোমবার তার স্বামীর সঙ্গে আরো দুই বন্ধু বাড়ি আসে। তারা একসঙ্গে মদ পান করেন। অভিযুক্ত দুই ব্যক্তি সুনীল কুসওয়া এবং মনোজ আহিরওয়ার সোমবার রাত পর্যন্ত তার স্বামীর সঙ্গেই মদ্যপান করেন।

এরপর তার স্বামী মদের নেশায় ঝিমিয়ে পড়লে, অভিযুক্ত দু'জনের মধ্যে সুনীল ওই নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে তার স্বামী বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করায় মনোজ তাকে পেছন থেকে মাথায় আঘাত করে হত্যা করেন।

এ ঘটনায় এরই মধ্যে অভিযুক্ত দু'জনের খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status