ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ফুটপাতে মোটরসাইকেল ঠেকাতে বাবু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 6:06 PM

ফুটপাতে মোটরসাইকেল ঠেকাতে বাবু

ফুটপাতে মোটরসাইকেল ঠেকাতে বাবু

সম্প্রতি রাজধানীর গ্রিন রোডের ফুটপাতে কয়েক শতাধিক মানুষের জটলা দেখা গেল। সে জটলা সরাতে পুলিশও হিমশিম খাচ্ছিল। কাছে গিয়ে দেখা গেলো বেশ কিছু বখাটে ছেলে ফুটপাথে মটর সাইকেল চালাচ্ছিল। পুলিশের উপস্থিতিও দেখা গেল। তবে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিলো জনপ্রিয় ও গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু।

শুটিং চলছিলো 'ব্লাইন্ড রোড' নামক একটি জনসচেতনতা মূলক বিজ্ঞাপনের। ভিডিওটিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। পরিচালনা করছেন তরুণ নির্মাতা বোরহান খান। অভিনয় করেছেন ক্যামেলিয়া রাঙা, সার্জেন্ট দ্বীন ইসলাম, দুর্জয় মামুন, প্রথমবারের মত অভিনয় করে শিশু শিল্পী আরিয়ানা আরিফিন।

পরিচালক বোরহান খান বলেন, 'আমাদের ফুটপাথের বিশেষ একটি অংশের নাম ব্লাইন্ড রোড' যা আমাদের অনেকেই জানেন না। সেই বিষয়টি ও আইনের প্রতি শ্রদ্ধ্বাশীল হওয়ার ব্যাপারটি ফুটিয়ে তোলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status