ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বাড়িতে ডেকে এনে গৃহকর্মীকে গণধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 5:40 PM

বাড়িতে ডেকে এনে গৃহকর্মীকে গণধর্ষণ

বাড়িতে ডেকে এনে গৃহকর্মীকে গণধর্ষণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাগবাড়িয়া এলাকায় এক গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহকর্মী বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দুই জনকে গ্রেপ্তার করেছে।

ধর্ষণের শিকার গৃহকর্মী জানান, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়ী এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন লোকের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ভাড়া থেকে গৃহকর্মীর কাজ করেন। বাগবাড়ি এলাকায় হাবিবুরের বাসায় ভাড়া থাকা অবস্থায় হাবিবুর ও গৃহকর্মীর মধ্যে আর্থিক লেনদেন হয়। এ বিষয়ে কথা বলার জন্য হাবিবুরের সহযোগী স্বপন ও শাহিনুর ওই গৃহকর্মীকে ফোন করে গত সোমবার রাতে হাবিবুরের বাড়িতে আসতে বলে। গৃহকর্মী হাবিবুরের বাসায় আসলে তাকে জোরপূর্বক ৪ জন মিলে গণধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহকর্মী অচেতন হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে ধর্ষিতা জ্ঞান ফিরে আসলে তার স্বজনদের সহায়তায় তালতলা পুলিশ ফাঁড়িতে এসে তিন জনের নাম উল্লেখ করে ও এক জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ করেন। পরে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণকারীরা হলো উপজেলার জামপুর ইউনিয়ন তালতলা বাগবাড়িয়া গ্রামের মৃত সুবহান মিয়ার ছেলে হাবিবুর ও অপরজন নওগাঁ জেলার শিকারপুর গ্রামের মোতাহার প্রমানীকের ছেলে শাহীনুর ইসলাম।

তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আহসান উল্লাহ বলেন, গৃহকর্মীকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। গৃহকর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status