ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
যে রাজার নামে মনিপুরের স্বাধীনতা ঘোষণা, তিনি কিছুই জানেন না!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 5:38 PM

যে রাজার নামে মনিপুরের স্বাধীনতা ঘোষণা, তিনি কিছুই জানেন না!

যে রাজার নামে মনিপুরের স্বাধীনতা ঘোষণা, তিনি কিছুই জানেন না!

যে রাজার নাম করে ভারত থেকে মনিপুর রাজ্যকে স্বাধীন বলে ঘোষণা দেয়া হয়েছে সে রাজাই এই বিষয়ে কিছু জানেন না এবং এমন ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন! ২৯ অক্টোবর,মঙ্গলবার যুক্তরাজ্যে বসে মনিপুরের দুই নেতা তাদের রাজা লেইশেম্বা সানাজাওবার ‘পক্ষ থেকে’ স্বাধীনতার ঘোষণা দিলেও এই প্রক্রিয়ার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে।

বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় রাজা লেইশেম্বা বলেন, লন্ডনে বসে ইয়ামবিন বিরেন এবং নরেংবাম সমরজিৎ নামের যেই দুইজন মনিপুর নিয়ে বিতর্কিত দাবি করেছেন তাদের অনুরোধে কিছু কাগজে স্বাক্ষর করেছিলেন তিনি।

লন্ডনে কিছু ঐতিহাসিক দলিল ও ছবি নিয়ে গবেষণার জন্য ওই কাগজে রাজার স্বাক্ষর দরকার বলে জানিয়ে তার থেকে সই নেয়া হয়েছিল বলে দাবি করেছেন রাজা লেইশেম্বা।

তিনি বলেন, স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পর এই খবর জানতে পারেন তিনি। এটা শুনে তিনি খুবই বিস্মিত হয়েছেন।

রাজা বলেন, এই সংবাদ শুনে আমি খুবই বিস্মিত ও অবাক হয়েছি।

প্রসঙ্গত, স্বাধীনতার ঘোষণা দেয়া মনিপুরের ওই দুই নেতা দাবি করেছিলেন, তাদের এ ঘোষণা রাজা লেইশেম্বা সানাজাওবার পক্ষ থেকে দেয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, লন্ডনে বসবাসরত দুই মনিপুরী নেতা ইয়ামবিন বিরেন ও নরেংবাম সমরজিৎ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ‘প্রবাসী মনিপুর সরকার’ গঠনের ঘোষণা দেন। বিরেন নিজেকে মনিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী দাবি করেন। আর সমরজিৎ দাবি করেন, তিনি নবগঠিত সরকারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status