|
ছড়িয়ে দেওয়া হয়েছে আপত্তিকর ছবি, আদালতে প্রীতি জিনতা
নতুন সময় ডেস্ক
|
![]() ছবি: সংগৃহীত আদালতে প্রীতি জিনতা অভিযোগ করেন যে, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এসব ভুয়া ছবি ও ভিডিও তার সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। এ ধরনের অনৈতিক ব্যবহারের মাধ্যমে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং কপিরাইট আইন লঙ্ঘিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ১৯৫৭ সালের কপিরাইট আইনের অধীনে নিজের নৈতিক অধিকার রক্ষার দাবিও জানিয়েছেন তিনি। ![]() ছড়িয়ে দেওয়া হয়েছে আপত্তিকর ছবি, আদালতে প্রীতি জিনতা প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে এটি বলিউডের নতুন কোনো আইনি পদক্ষেপ নয়। এর আগেও অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকা অভিনেতারা তাদের অনুমতি ছাড়া ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বর্তমানে প্রীতি জিনতা তার আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় ব্যস্ত থাকলেও নিজের ব্যক্তিগত সুরক্ষা ও মর্যাদা রক্ষায় এআই-জনিত জালিয়াতির বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অভিযানে ৬ কোটি টাকা মূল্যের কুশ মাূকসহ এক চোরাকারবারি আটক
হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে
একটু বিশ্রাম নিতে ইচ্ছা করলেই যেখানে ছুটে যান সুনেরাহ্
নলডাঙ্গায় ক্লাইমেট অ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
