ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
দিনাজপুরে পুলিশ প্রশাসনে বদলির হিড়িক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 12:26 PM

ছবি : সৈয়দ আবু সায়েম, সুশান্ত সরকার, রেদওয়ানুর রহিম, বিশ্বনাথ দাস গুপ্ত

ছবি : সৈয়দ আবু সায়েম, সুশান্ত সরকার, রেদওয়ানুর রহিম, বিশ্বনাথ দাস গুপ্ত

দিনাজপুরে পুলিশ প্রশাসনে বদলির হিড়িক পড়েছে। একই দিনে পুলিশ সুপার (এসপি) সৈয়দ আবু সায়েমসহ ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলিকৃত অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন-অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ও বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বনাথ দাস গুপ্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র পুলিশ সুপারের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার, কোতোয়ালি থানার ওসি ও বীরগঞ্জ থানার পরিদর্শকের (তদন্ত) বদলির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার। তবে কী কারণে একদিনে চারজনকে বদলি করা হয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমকে ঢাকা সিআইডি অফিসে বদলি করা হয়েছে। এছাড়াও দিনাজপুর সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকারকে ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশে এবং কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিমকে পার্বত্য চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বনাথ দাস গুপ্তকে বিরামপুর সার্কেল অফিসে বদলি করা হয়েছে।

এদিকে এসপিসহ চার পুলিশ কর্মকর্তাকে একই দিনে বদলির খবরে দিনাজপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে তাদের বদলি করা হয়েছে তা জানার জন্য মুখিয়ে আছেন সাধারণ মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status