ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
বিবাহিতা ও সিঙ্গেল মায়েদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 12:21 PM

বিবাহিতা ও সিঙ্গেল মায়েদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা

বিবাহিতা ও সিঙ্গেল মায়েদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা

সিঙ্গেল অথবা অবিবাহিত নারীদের নিয়ে সারা বিশ্বে নিয়মিত নানাবিধ প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। এর মাঝে নারীর রূপ কিংবা সৌন্দর্য্য নিয়েই সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়।

নতুন খবর হলো, বিবাহিত ও সিঙ্গেল মায়েদের নিয়েই এবার শুরু হলো একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। যার নাম ‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ’। গত ৯ মে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘মিস ও মিসেস মিলেনিয়াম ইউনিভার্স’ নামের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

যেখানে ‘মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স’ হিসেবে বাংলাদেশের নাহিদ আহমেদ সুমিকো অংশগ্রহণ করেন এবং ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ওম্যান’ ও ‘মোস্ট পপুলারিটি’ খেতাবে সম্মানিত হন। এর ধারাবাহিকতায় মিসেস নাহিদ আহমেদ সুমিকোকে মিলেনিয়াম ইউনিভার্সের বাংলাদেশ প্রতিনিধি হিসাবে নির্বাচন করা হয় এবং তার উদ্যোগে বাংলাদেশের বিবাহিত নারীদের নিয়ে একটি আন্তর্জাতিক মানের সুন্দরী প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। যার নাম ঠিক করা হয়েছে ‌‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ ২০২০’। যেখানে বিবাহিত, ডিভোর্সড ও সিঙ্গেল মায়েরা অংশ নিতে পারছেন।

এর আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ২৯ অক্টোবর রাতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্নিস প্যারেসের ব্র্যান্ড ম্যানেজার রাহাত হোসেন চৌধুরী, মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ এর ডিরেক্টর মোহাম্মদ কামরুল ইসলাম, মাই ফুডস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ তাজওয়ার আজম, ম্যানেজিং ডিরেক্টর কর্ণেল সৈয়দ আরিফুল আজম (অব.), এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা মোহন খান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহসভাপতি সৈকত সালাহউদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য আবিদা নাসরিন কলিসহ আরও অনেকেই। তাদের সবার মধ্যমণি হয়ে ছিলেন মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স নাহিদ আহমেদ সুমিকো।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই প্রতিযোগিতার জন্য ইতোমধ্যেই অনলাইনে প্রায় ৬ হাজার প্রতিযোগীর মধ্যে ১১০ জনকে নির্বাচিত করা হয়েছে এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এর প্রথম অডিশন রাউন্ড। এদিন ২৮ জনকে নির্বাচন করা হয়েছে। এখান থেকে সেরা বিজয়ী ফাইনাল রাউন্ডে অংশ নেবেন।

ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়, ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি। মিসেস নাহিদ আহমেদ সুমিকো বলেন, ‌‘দেশের নারীর সৌন্দর্য্যকে বিশ্বময় ছড়িয়ে দিতেই এই প্রয়াস। পৃথিবীর প্রতকূল পরিবেশ উন্নয়নে নারীর ভূমিকাকে শক্তিশালী করতে আমাদের এই প্ল্যাটফর্ম কাজ করবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status