ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
প্রথম ধারাবাহিকেই রহস্যময় ফারিন খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 October, 2026, 10:31 AM

প্রথম ধারাবাহিকেই রহস্যময় ফারিন খান

প্রথম ধারাবাহিকেই রহস্যময় ফারিন খান

একসময় সিনেমায় অভিনয় করলেও পরবর্তী সময়ে ছোট পর্দায় নিয়মিত হয়েছেন অভিনেত্রী ফারিন খান। একের পর এক ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। এবার প্রথমবারের মতো ইউটিউবের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘প্রথম প্রেমের গল্প’। এটি পরিচালনা করেছেন তানভীর তন্ময়।

নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ফারিন। তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিলয় আলমগীর, হিমি, জাহিদ হোসেন শোভন, ফারজানা চুমকিসহ অনেকে। ধারাবাহিকটির প্রথম পর্বের শুরুতেই রহস্যময় হাসি নিয়ে পর্দায় হাজির হয়ে দর্শকের দৃষ্টি কেড়েছেন ফারিন। পরবর্তী পর্বগুলোয় ধীরে ধীরে উন্মোচিত হবে তার চরিত্রের নানা দিক।

প্রথম ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে ফারিন খান বলেন, ‘প্রথম প্রেমের গল্প’ তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক। গল্প ও চরিত্রের গুরুত্ব ভালো লেগেছে বলেই এতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে নাটকটির ১০ পর্বের নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী মাসে শুরু হবে নতুন লটের শুটিং। প্রথম পর্ব প্রকাশের পর দর্শকের সাড়া এবং ভিউ দেখে আশাবাদী এই অভিনেত্রী। এ জন্য নাফ এন্টারটেইনমেন্ট, নিলয় আলমগীর, পরিচালকসহ পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এদিকে গত ১২ অক্টোবর ছিল ফারিন খানের জন্মদিন। বিশেষ এই দিনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। ফারিন জানান, মায়ের গর্ভে সাত মাস বয়সে থাকতেই বাবাকে হারান। এরপর মায়ের হাত ধরেই বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে জীবন পার করতে হয়েছে তাকে।

ফারিন অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘সুইচ’ ও ‘লাভ ইউ টিচার’। অভিনয়জীবনের শুরুতে ‘ধ্যাৎতেরিকি’ সিনেমায় কাজ করেছেন তিনি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত কয়েকটি সিনেমা। পাশাপাশি আসিফ আকবরের ‘প্রেমের নদী’ এবং শেখ সাদীর ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েও প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status