ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুরুতর অসুস্থ খোকা হসপিটালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 10:15 PM

গুরুতর অসুস্থ খোকা হসপিটালে

গুরুতর অসুস্থ খোকা হসপিটালে

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি অনেক দিন যাবৎ চিকিৎসারত রয়েছেন। গতকাল সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।

সাদেক হোসেন খোকার ভাইয়ের ছেলে ইশরাক হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, সাদেক হোসেন খোকা নিউ ইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন যাবৎ চিকিৎসারত আছেন।

গতকাল সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানান শায়রুল। পরিবারের সদস্যরা সাদেক হোসেন খোকার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status