ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সমগ্র বাংলাদেশ তোমার সঙ্গে আছে সাকিব আল হাসান’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 10:14 PM

সমগ্র বাংলাদেশ তোমার সঙ্গে আছে সাকিব আল হাসান’

সমগ্র বাংলাদেশ তোমার সঙ্গে আছে সাকিব আল হাসান’

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আর এর কিছুক্ষণ আগেই সনামধন্য সিনেমা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে এক স্ট্যাটাসে বলেছেন, ‘বাংলাদেশে তোমার সঙ্গেই আছে সাকিব আল হাসান!’

ফারুকী লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর নাম যেহেতু ‘বাংলাদেশ’ শব্দ দিয়ে শুরু হয়েছে সেহেতু একে তোমার সঙ্গেই থাকতে হবে! জাতীয় স্বার্থের বেলায় আমাদের উচিত না ব্যক্তিগত বিরোধকে বড় করে দেখা। মনে রাখবেন সে কোনো অপরাধ করেনি। সে বরং কোনো অপরাধ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে সে বিষয়টি না জানিয়ে দায়িত্বে গাফিলতি করেছে! এর জন্য তাকে বড় কোনো শাস্তি দেওয়া উচিত হবে না।

আমরা আবারো বলছি, বাংলাদেশ তোমার সঙ্গেই আছে।’

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে, দোষ স্বীকার করার কারণে, তার ১ বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। ফলে তিনি এক বছর পরই আবার খেলতে পারবেন। তবে এর মধ্যে নতুন করে কোনো আইন ভাঙতে পারবেন না। তাহলেই শুধু তার একবছরের সাজা বাতিল হবে।

আইসিসি, জানিয়েছে আগামী ২৯ অক্টোবর ২০২০ থেকেই সাকিব আন্তার্জাতিক ক্রিকেটে পুনরায় খেলা শুরু করতে পারবেন। আইসিসি তার বিরুদ্ধে যে তিনটি অভিযোগ এনেছিলো সেগুলো স্বীকার করে নেওয়ায় সাকিবের বিরুদ্ধে জারি করা দুই বছরের নিষেধাজ্ঞার একবছর স্থগিত করা হয়েছে। তবে তিনি যদি এই এক বছরে আর কোনো আইন না ভাঙেন তাহলেই শুধু তিনি এক বছর পরই খেলতে পারবেন।

২৯ অক্টোবর ২০১৯ (মঙ্গলবার) আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status