ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কে এই জুয়াড়ি দীপক আগারওয়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 10:11 PM

কে এই জুয়াড়ি দীপক আগারওয়াল

কে এই জুয়াড়ি দীপক আগারওয়াল

ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের সঙ্গে কথোপকথন গোপনের দায়ে সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দীপক আগারওয়ালের সঙ্গে তিনবার কথোপকথন হলেও সেগুলো আইসিসির সংশ্লিষ্ট দপ্তরকে না জানানোয় সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়। যদিও এরমধ্যে এক বছরের শাস্তি স্থগিতও করা হয়েছে।

সাকিবের বিরুদ্ধে শাস্তি ঘোষণার পরপরই ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন কে এই দীপক আগারওয়াল। এখনও পর্যন্ত তার সম্পর্কে যেটুকু তথ্য জানা গেছে, তা অনুযায়ী এই জুয়াড়ি ভারতীয় এবং জুয়াড়ি হিসেবে ক্রিকেট বিশ্বে বেশ পরিচিতও তিনি।

আইসিসির বিজ্ঞপ্তিতে দেখা গেছে তিনবারের মধ্যে দুইবারই তিনি ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এ। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ট্রাই নেশন সিরিজ বা ২০১৮ সালে আইপিএল-এ ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা প্রত্যাখ্যান করেন সাকিব। তবে তা গোপন করেন তিনি।

২০১৮ সালের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। ১৯ জানুয়ারি শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারায় টাইগাররা। ম্যাচসেরা সাকিবকে অভিনন্দন জানিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান বাজিকর দীপক আগারওয়াল।

তবে সাকিব তখনো আগারওয়ালের বাজিকর সত্তা ধরতে পারেননি। অভিনন্দন জানানোর পর তিনি সাকিবকে জিগ্যেস করেন, ‘আমরা কি এই সিরিজে কাজ করব, নাকি আইপিএল পর্যন্ত অপেক্ষা করব আমি।’ তখনই প্রথম বাজিকরের মত আচরণ করেন আগারওয়াল। কিন্তু সাকিব এ বিষয়ে কোনো অভিযোগ করেননি আকসু বা অন্য কোনো দুর্নীতি দমন সংস্থার কাছে।

২৩ জানুয়ারি সাকিবের কাছে সিরিজের অভ্যন্তরীণ তথ্য চেয়ে বসেন আগারওয়াল। অর্থাৎ, দ্বিতীয়বারের মত ফিক্সিংয়ের প্রস্তাব বা প্ররোচনা। বলা বাহুল্য, সব বার্তাই এসেছিল হোয়াটসঅ্যাপে এবং সাকিব এগুলো এড়িয়ে চলছিলেন। সাকিব বাজিকরকে সাড়া দেননি ঠিকই। তবে এই প্রস্তাবের বিপরীতেও দুর্নীতি দমন বিভাগকে কিছু জানাননি। আইসিসির দৃষ্টিতে এটিই সাকিবের ভুল, যার জন্য পেতে হয়েছে নিষেধাজ্ঞা।

এখানেই শেষ নয়। এই দুই প্রস্তাবের সাথে সাকিবকে আরও একবার প্রস্তাব করেন বাজিকর আগারওয়াল। ২০১৮ সালের ২৬ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন সাকিব। এ সময় আগারওয়াল তার কাছে জানতে চান, একজন নির্দিষ্ট খেলোয়াড় ঐ ম্যাচের একাদশে আছেন কি না।

বিটকয়েন ও ডলার একাউন্ট নিয়ে সাকিবকে ক্রমাগত বার্তা পাঠাতেন আগারওয়াল। সাকিবের ডলার একাউন্ট জানতে চাইতেন। তখন সাকিব আগারওয়ালের সাক্ষাৎ চান। ২৬ এপ্রিলের কিছু বার্তা মুছে ফেলা অবস্থায় পেয়েছেন আকসু কর্তারা। সাকিব জানিয়েছেন- গোপন কথার জানার জন্য আগারওয়ালের সেসব বার্তা ছিল, যা আগারওয়ালই মুছে ফেলেন।

এরপর সাকিব বুঝতে পারেন আগারওয়ালের ফন্দি। নিশ্চিত হোন- একটু একটু করে সাকিবের অন্তরঙ্গতা আদায় করে নিতে চাওয়া আগারওয়াল একজন বাজিকর। তবে ২৬ এপ্রিলের ঘটনায়ও তিনি আকসুর কাছে কোনো অভিযোগ করেননি।

এই জুয়াড়ি আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কালো তালিকাভুক্ত। তাই তার টেলিফোন কল রেকর্ড থেকে শুরু করে চালচলন, তার থাকা-খাওয়া সবকিছুর খোঁজখবরও রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে।

এই জুয়াড়ি তার অপকর্মের জন্য আটকও হয়েছেন। ২০১৭ সালের এপ্রিলে ভারতের রায়গড় শহর থেকে আরও দুই জুয়াড়িসহ আটক হয়েছিলেন তিনি। ওই সময়ে আটককৃতদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

তখন ভারতের আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছত্তিসগড়ের পুলিশ অভিযান পরিচালনা করে জুয়াড়ি চক্রের প্রধান দীপক আগারওয়াল ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।

ওই সময়ে তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, বেশ কয়েকটি মোবাইল ও ৮০ হাজার রূপি জব্দ করে পুলিশ।

তবে জেল থেকে বেরিয়ে থেমে থাকেননি তিনি। চালিয়ে যান জুয়া। তিনিই সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সাকিব তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিষয়টি গোপন রাখায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো আইসিসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status