|
মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালের পাশে ‘প্রাইম’ পরিবহনের ওই বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। “বাসটি শেরপুর থকে মহাখালী টার্মিনালে পৌঁছানোর পর এসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য কারণ বাসের বৈদ্যুতিক গোলযোগ।” এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
