ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পা দিয়ে ভাইফোঁটা, প্রতিবন্ধকতা হার মানল বোনের ভালোবাসার কাছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 October, 2019, 10:51 PM

পা দিয়ে ভাইফোঁটা, প্রতিবন্ধকতা হার মানল বোনের ভালোবাসার কাছে

পা দিয়ে ভাইফোঁটা, প্রতিবন্ধকতা হার মানল বোনের ভালোবাসার কাছে

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’- এই পংক্তিটি বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় বলে আসছেন বছরের পর বছর ধরে। এসব কথা বলার সময় বোনের হাতের একটি আঙুল ধরা থাকে ভাইয়ের কপালে।

কিন্তু এবারের ভাইফোঁটায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে অন্যরকম এক দৃশ্য। যেখানে বোন তার ভাইকে ফোঁটা তো দিচ্ছেন, তবে হাত দিয়ে নয়; পায়ের আঙুল দিয়ে।

আসলে ওই নারী যে প্রতিবন্ধী। দাঁড়ানো বা বসার ক্ষমতা নেই। কাজ করে না হাত দুটিও। সব সময়ের অবলম্বন একটি হুইল চেয়ার। সেখানে বসে থাকতে হয় তাকে।

প্রতিবন্ধকতা থাকলে কি শখ পূরণ করা যায় না? ভাইকে ফোঁটা দেওয়া থেমে যাবে? ছবি বলছে, কেন যাবে না? অবশ্যই যাবে। হাত অসাড় হয়েছে তাতে কি, পা তো এখনো কাজ করে।

সেই পায়ের আঙুল দিয়ে ভাইয়ের কপালে পড়ল ফোঁটা। বাড়ির বাকিরা তখন শাঁখ, উলু ধ্বনি দিতে ব্যস্ত। বিশেষভাবে সক্ষম বোনের মুখে যেন পৃথিবীর সবচেয়ে দামি হাসি, ভাইয়ের মঙ্গল কামনার সুখ।

ছবিটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ভাইবোনের এই ভালোবাসাকে অভিবাদন জানিয়েছেন। সকলেই মঙ্গল কামনা করেছেন তাদের। যদিও ছবির সেই ভাইবোনের নাম বা পরিচয় এখনো জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status