ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীর সহযোগিতায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত পলাতক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 5:49 PM

স্ত্রীর সহযোগিতায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত পলাতক

স্ত্রীর সহযোগিতায় কিশোরী ধর্ষণ, অভিযুক্ত পলাতক

স্ত্রীর সহযোগিতায় একজন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, এ ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে কিশোরী। তারপর পুরো ঘটনা জানাজানি হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে তার স্বামীসহ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন। তাদের খোঁজে অভিযানে নেমেছে পুলিশ। নিপীড়নের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে ওই কিশোরী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সে।

চলতি বছরের ৩০ জুলাই ধামরাইয়ের আমতা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ওই কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্তের স্ত্রী উজালা বেগম। অভিযোগ উঠেছে, ওই নারীর উপস্থিতিতে তার স্বামী মোকছেদ আলি কিশোরীকে ধর্ষণ করেন। 

গত ২১ অক্টোবর অসুস্থ হয়ে পড়ে সেই কিশোরী। চিকিৎসক জানান, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে কিশোরী। এরপর ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়ে যায়। অভিযোগ উঠেছে, বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেনের নেতৃত্বে কয়েকজন ওই কিশোরীর বাড়িতে যায়। কিশোরীর পরিবারকে রীতি মতো হুমকি দেওয়া হয়। বিচারের নামে কিশোরীর পরিবারের কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

তার পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার পরিজনরা। ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন তারা। 

পুলিশ বলছে, বিকৃত মানসিকতা থেকে এমন কাজ করেছে দম্পতি। কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা ঘটনাস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজ চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status