ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার চেয়েও ভালো দল : হোয়াটমোর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 5:51 PM

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার চেয়েও ভালো দল : হোয়াটমোর

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার চেয়েও ভালো দল : হোয়াটমোর

কিছু কিছু নাম যেমন আজীবন মনে গেঁথে থাকে, তেমনি ডেভ হোয়াটমোরের কথা ভুলবেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। এই হোয়াটমোরের হাত ধরেই জিততে শিখেছিল বাংলাদেশ। খুব কঠিন সময়ে দায়িত্ব নিয়ে দলকে এমন একটা অবস্থানে পৌঁছে দিয়েছিলেন হোয়াটমোর; যেখান থেকে কেবল এগিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। তাই এখনও টাইগারদে খবর রাখেন সাবেক কোচ। ভারতে আসন্ন সফরের আগে তার দাবি, বর্তমানে দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ ভালো দল।

সম্প্রতি ভারত সফরে এসে নাকানি চুবানি খেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। পূর্ণ শক্তির দল নিয়েও তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ভারতের মাটিতে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার প্রাক্কালে টাইগারদের নিয়ে হোয়াটমোর বলেন, 'সিরিজটা বেশ মজার হবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো দল তারা। ওদের খেলোয়াড়েরা অনেক টি-টোয়েন্টি লিগ খেলেছে। এটা তাদের কাজে লাগবে। তা ছাড়া ওরা সব সময়ই ভয়ংকর দল। নির্দিষ্ট দিনে সব হিসাব নিকাশ উল্টে দিতে পারে। তাই বিরক্তিকর কোনো মুহূর্তের শঙ্কা নেই।'

হোয়াটমোর এখন কেরালা ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন। দারুণ সব আইডিয়ায় দলের উন্নতি করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন সেখানে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এই ভয়ংকর ব্যাটসম্যানের অনুপস্থিতিই বেশি গুরুত্ব পাচ্ছে হোয়াটমোরের কাছে, 'কোনো সন্দেহ নেই কোহলি সব সংস্করণে বিশ্বের সেরা। ওর উপস্থিতিই যেকোনো দলের সাহস বাড়িয়ে দেয়। কিন্তু কোহলি ছাড়াও ভারত শক্তিশালী দল। রোহিত শর্মা ভালো ফর্মে আছে। ঘরের মাঠে ভারত যে কোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ। সন্দেহ নেই যে বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status