ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সাবেক স্ত্রীর বাড়িতে মিনুর মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 October, 2019, 10:16 PM

সাবেক স্ত্রীর বাড়িতে মিনুর মরদেহ

সাবেক স্ত্রীর বাড়িতে মিনুর মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক স্ত্রীর বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিহত নাঈমুল হক মিনুর (৬৫) লাশ উদ্ধার করা হয়। নাঈমুল ছত্রাজিতপুরের নারায়নপুর গ্রামের মৃত মহিরুদ্দিন মন্ডলের ছেলে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় বলে জানায় থানা পুলিশ। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে সংসার করার একপর্যায়ে আট নয় বছর আগে একই এলাকার কুমারটোলা এলাকার মৃত সেকান্দর আলীর মেয়ে মোসা. মুনচেহারা বুড়িকে (৪০) বিয়ে করেন মিনু। চার বছর আগে পরিবারের চাপে গ্রাম্য সালিশের মাধ্যমে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদও ঘটান তিনি। কিন্তু দ্বিতীয় স্ত্রীকে ভুলতে না পারায় প্রায়ই তার কাছে যেতেন মিনু। শুক্রবার রাতেও তিনি দ্বিতীয় স্ত্রীর ঘরে ছিলেন। তবে রাতের কোনো একসময় মিনু মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মিনুর লাশ উদ্ধার করেন।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকের কারণে মিনুর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status