ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন করে বোমা ফাটালেন মেনন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2019, 10:26 PM

নতুন করে বোমা ফাটালেন মেনন

নতুন করে বোমা ফাটালেন মেনন

সম্প্রতি নিজের একটি বক্তব্য ভাইরাল হওয়া প্রসঙ্গে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘ওর মধ্যে অনেক কথা আছে যেগুলো আপনারা ভাইরাল করেননি, যেগুলো আপনারা উল্লেখ করেননি। ওই কথা উল্লেখ করলে আর এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না।’

১৪ দলের চিঠির বিষয়ে তিনি বলেন, আমি কী জবাব দেব ইতিমধ্যে ঢাকায় সংবাদ সম্মেলন করে বলেছি। কোনো কথাই গোপন করে চলিনি। ১৪ দলের চিঠির কী জবাব দেব, সেটি পার্টির নেতাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে দেয়া হবে।

শুক্রবার সকালে শহরের জিমখানায় অবস্থিত পার্টি অফিসে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা কাউন্সিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাশেদ খান মেনন একথা বলেন।

গত ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, ‘আমি সাক্ষ্য দিচ্ছি গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি।’

তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জোটের অন্য শরিক দলগুলোর মধ্যে।

এরপর ২১ অক্টোবর রাতে মোহাম্মদ নাসিমের বাসায় ১৪ দলের জরুরি বৈঠক ডাকা হয়। কিন্তু সেখানে উপস্থিত হননি মেনন। পরদিন ১৪ দলের গোলটেবিল বৈঠকেও যাননি তিনি।

অবশেষে ২৪ অক্টোবর আরেকটি জরুরি বৈঠক ডেকে তার বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে চিঠি দেয়া হয়।

রাশেদ খান মেনন দাবি করেন, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সম্মেলনে তার দেয়া যে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সেটি ছিল খন্ডিত বক্তব্য। তার পুরো বক্তব্য প্রচার না করে আংশিক প্রচার করায় বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বক্তব্যের সবগুলো যদি উঠে আসতো তাহলে এই প্রশ্নই উঠতো না।

সেই বক্তব্যকে কেন্দ্র করে ১৪ দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি না সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘ওয়ার্কার্স পার্টি ১৪ দলে ছিল, ১৪ দলে আছে। এখনো যেহেতু ১৪দল আমাকে চিঠি দেয় তার অর্থ ১৪দলেই আছি।’

ভাইরাল হওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ১৪ দলের পাঠানো চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ১৪ দলের সমন্বয়কের সঙ্গে কথা হয়েছে আমি চিঠির জবাব দিয়ে দিব। এর আগেও চিঠির বিষয়ে আমি কথা বলেছি সেগুলো পত্রিকায় প্রকাশ পেয়েছে। তারপরেও আমি আমার জবাব দিয়ে দিব।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status