ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
'ভাগ্য ধর্ষণের মতো', বেফাঁস মন্তব্য করে বিতর্কে সাংসদের স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 October, 2019, 12:36 PM

'ভাগ্য ধর্ষণের মতো', বেফাঁস মন্তব্য করে বিতর্কে সাংসদের স্ত্রী

'ভাগ্য ধর্ষণের মতো', বেফাঁস মন্তব্য করে বিতর্কে সাংসদের স্ত্রী

ভাগ্যের সঙ্গে ধর্ষণকে জড়িয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভারতের কেরালা রাজ্যের কংগ্রেস সাংসদ হিবি এডেনের স্ত্রী অ্যানা লিন্ডা এডেন। অ্যানা পেশায় এক জন সাংবাদিক।

সোমবার (২১ অক্টোবর) নিজের টুইটার অ্যাকাউন্টে দুটি ভিডিও ক্লিপসহ এ সংক্রান্ত পোস্ট করে বিতর্কের মুখে পড়েন তিনি। অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন ইডেন।

এনডিটিভি জানিয়েছে, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বামী হিবি ইডেনের সঙ্গে প্রচারণায়ও অংশ নেন এই নারী সাংবাদিক। সোমবার তার করা 'ভাগ্য হলো ধর্ষণের মতো, যদি বাধা না দিতে পারেন তবে আপনি তা উপভোগ করুন'- মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

টুইটারে আর্য সুরেশ নামের একজন পোস্ট নিয়ে লিখেছেন, কেরালার সাংসদ হিবি ইডেনের স্ত্রী অ্যানা লিন্ডা ইডেনের ফেসবুক পোস্ট। পোস্টের ক্যাপশন থেকে দুর্বল মানসিকতাই ফুটে উঠছে। এই অন্যায় সহ্য করা যায় না। এটা দেখে আমার খুবই রাগ হচ্ছে। উনি আবার আইনের ছাত্রী!

মঙ্গলবার বিষয়টি নিয়ে ক্ষমা চান ইডেন। ওই পোস্টও মুছে দেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি, আমার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টটিকে এমনভাবে সমালোচনা করা হয়েছে, যেভাবে আমি বলতে চাইন‌ি। এটা তাদের আঘাত করেছে যাদের এই ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে।

ইডেন বলেন, একজন জনপ্রতিনিধির স্ত্রী হিসেবে আমি সব সময়ই মানুষের সমস্যাকে বুঝতে চেষ্টা করেছি এবং তাদের সঙ্গে থাকতে চেষ্টা করেছি। আমি অত্যন্ত দুঃখিত যে আমার পোস্ট নিয়ে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হল। আমি তার জন্য ক্ষমাপ্রার্থী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status