|
উৎসবমুখর পরিবেশে চলছে ভিকারুননিসার নির্বাচন
নতুন সময় প্রতিবেদক
|
![]() উৎসবমুখর পরিবেশে চলছে ভিকারুননিসার নির্বাচন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা জামান। শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে প্রার্থী ও তার সহযোগীরা হাতে প্ল্যাকার্ড ও লিফলেট নিয়ে বেইলি রোর্ডের মূল ক্যাম্পাসে উপস্থিত হন। সকাল ৯টার পর ভোটাররা আসতে শুরু করেন। প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা জামান বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ প্রতিষ্ঠানের চার ক্যাম্পাসে মিলে মোট ২৩ হাজার ৬১১ ভোটার রয়েছে। এরমধ্যে বেইলি রোডে ১৪ হাজার, বসুন্ধারায় চার হাজার ৩৮৩, ধানমন্ডিতে এক হাজার ৬১৬ ও আজিমপুর ক্যাম্পাসে তিন হাজার ৭৯২ ভোটার রয়েছেন। নির্বাচনে লড়ছেন মোট ৩৩ প্রার্থী। তার মধ্যে ছয়জন নির্বাচিত হবেন। তিনি বলেন, ভোট নির্বিঘ্ন করতে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বৃষ্টির কারণে সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম, তবে দুপুর পর তা বাড়বে বলে আশা করা হচ্ছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। রাত ৮টার মধ্যে ফলাফল ঘোষণা হতে পারে বলে জানান তিনি। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গভর্নিং বডির নির্বাচনে ছয়জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবেন। নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের প্রাথমিক শাখা থেকে একজন, মাধ্যমিক শাখা থেকে দুইজন, কলেজ শাখা থেকে দুইজন প্রতিনিধি এবং শিক্ষকদের মধ্য থেকে তিনজন সদস্য নির্বাচন করা হবে। এছাড়া একজন সংরক্ষিত সদস্য হিসেবে মনোনীত হবেন। এসব পদে জয় পেতে ৩৩ প্রার্থী নির্বাচনের অংশ নিয়েছেন। তবে কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ভোট দিয়ে কয়েকজন অভিভাবক জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছ। ভোটার তালিকা পেতে কোনো সমস্যা হয়নি। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যপক ফওজিয়া গনমাধ্যমকে বলেন, সকাল ১০টা থেকে চার ক্যাম্পাসে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকল শাখায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
