ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
তিতুমীর কলেজেই উপেক্ষিত তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী
তৌহিদুল ইসলাম, তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 November, 2026, 11:01 AM
সর্বশেষ আপডেট: Saturday, 21 November, 2026, 11:09 AM

তিতুমীর কলেজেই উপেক্ষিত তিতুমীরের ১৯৫তম  মৃত্যুবার্ষিকী

তিতুমীর কলেজেই উপেক্ষিত তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা অন্যতম নেতা ছিলেন মীর নিসার আলী, যিনি তিতুমীর নামে পরিচিত। তাঁর ১৯৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ নভেম্বর। তবে এই দিনটি উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো স্মরণানুষ্ঠান বা বিশেষ আয়োজন করা হয়নি।

ঊনবিংশ শতাব্দীতে বাংলার কৃষকদের ওপর জমিদারদের অতিরিক্ত খাজনা আদায়, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে তিতুমীর কৃষকদের সংগঠিত করেন। তাঁর নেতৃত্বে জমিদারি শোষণের বিরুদ্ধে আন্দোলন ক্রমেই বিস্তৃত হয়। একপর্যায়ে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গেও তাঁর সংঘাত শুরু হয়।

তিতুমীর কলেজেই উপেক্ষিত তিতুমীরের ১৯৫তম  মৃত্যুবার্ষিকী

তিতুমীর কলেজেই উপেক্ষিত তিতুমীরের ১৯৫তম মৃত্যুবার্ষিকী

১৮৩১ সালের ১৯ নভেম্বর ব্রিটিশ বাহিনী কামান নিয়ে নারকেলবাড়িয়ায় তিতুমীরের ঐতিহাসিক বাঁশের কেল্লায় আক্রমণ চালায়। ব্রিটিশ বাহিনীর সঙ্গে অসম যুদ্ধে তিতুমীর শহীদ হন।

তিতুমীরের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে সরকারি তিতুমীর কলেজের নামকরণের ইতিহাসও। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় কলেজটির তৎকালীন শিক্ষার্থীরা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নামে থাকা কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৩ মার্চ কলেজটির নাম পরিবর্তন করে শহীদ তিতুমীর কলেজ রাখা হয়।

তিতুমীরের নামে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর মৃত্যুবার্ষিকীতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আয়োজনের ব্যবস্থা নেই।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে তিতুমীরের স্মরণে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status