|
আজ ঢাকায় আসছেন স্পিন বোলিং কোচ ভেট্টরি
নতুন সময় ডেস্ক
|
![]() আজ ঢাকায় আসছেন স্পিন বোলিং কোচ ভেট্টরি এদিন বেলা ৩টায় শুরু হবে ভারত সফরে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। জাতীয় দলের সবাই এই ক্যাম্পে যোগ দেবেন। এছাড়া বাংলাদেশ দলের সকল কোচিং স্টাফ ঢাকায় এসে ক্রিকেটারদের সঙ্গে যোগ দেবেন। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, আসন্ন ভারত সফরের জন্য আজ (শুক্রবার) থেকে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমরা আশাবাদী কোচিং স্টাফের সকলেই সকালের মধ্যে এখানে চলে আসবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেট্টরির সঙ্গে অবশ্য অন্যরকম চুক্তি করেছে। যেখানে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করবেন তিনি। ভেট্টরির সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের নাম সে সময় ঘোষণা করা হয়েছিল। ডমিঙ্গো ও ল্যাঙ্গেভেল্টে আগেই কাজ শুরু করলেও, এবারই প্রথম আসছেন ভেট্টরি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
