|
শিল্পীদের স্বার্থ রক্ষায় যারা ভূমিকা রাখেন, তাদেরই ভোট দিয়েছি: অপু বিশ্বাস
নতুন সময় প্রতিবেদক
|
![]() শিল্পীদের স্বার্থ রক্ষায় যারা ভূমিকা রাখেন, তাদেরই ভোট দিয়েছি: অপু বিশ্বাস ভোট দেওয়া শেষে অপু বিশ্বাস বলেন, বৃষ্টি মাথায় নিয়ে ভোট দিতে এসেছি। কারণ এটা আমাদের প্রাণের সমিতি। ভোট দিতে এসে খুব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হচ্ছে। কাকে ভোট দিলেন জানতে চাইলে অপু বলেন, যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি। যারা শিল্পীদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখেন তাদেরই ভোট দিয়েছি। এবারের নির্বাচনে ৪৪৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করছেন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো নারী প্রার্থী সভাপতি পদে লড়ছেন। তিনি জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এদিকে সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর। বর্তমান শিল্পী সমিতির সভাপতিও মিশা সওদাগর। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং ইলিয়াস কোবরা। সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন সৃব্রত। তার বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিক পদে প্রার্থী হয়েছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ, নায়ক ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পড়ে লড়ছেন দুইজন। তারা হলেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ নির্বাচন করছেন একা। তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই। কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, আলীরাজ, আফজাল শরীফ, রঞ্জিতা, আসিফ ইকবাল, অলেকজান্ডার বো, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব, শামীম খান ও জেসমিন। শিল্পীদের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
