ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করা নাগরিকের দায়িত্ব’: জবি উপাচার্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 November, 2026, 11:32 AM

দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করা নাগরিকের দায়িত্ব’: জবি উপাচার্য

দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করা নাগরিকের দায়িত্ব’: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি প্রত্যাশা করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। 

গত কাল শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 

উপাচার্য বলেন, ‘যিনি দেশের নেতৃত্ব প্রদান করছেন, যিনি নতুন একটি বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা আমাদের দেশের স্বার্থে প্রত্যেক নাগরিকের দায়িত্ব।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসেছে বিধায় তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা লুকানোর কিছু নেই। আমার একটি পরিচয় আছে—আওয়ামী লীগের সেই জুলুম আমি সহ্য করেছি।’ 

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘১৫-১৬ বছর আমাদের বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বাধীনতা ছিল না। ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে এবং আমাদের মুক্তি দিয়েছে।’ 

দেশে কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি না হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘যারা সুনাগরিক, আপনাদের সকলের রুখে দাঁড়ানো উচিত এবং প্রতিবাদ করা উচিত।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status