ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্যাশনে হিজাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 10:14 PM

ফ্যাশনে হিজাব

ফ্যাশনে হিজাব

শুধু পর্দা জন্যই হিজাব পরা হতো একটা সময় ছিল। তবে সময় এখন অনেক পাল্টে গেছে। তাই হিজাবের এখন বেশি পরিচিতি ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেই । সব পেশা ও বয়সের নারীর কাছে হিজাবের স্টাইল চলমান ট্রেন্ডও বটে।

হিজাব দিয়ে পর্দা করা ছাড়াও রয়েছে নানা উপকারী দিক। বাইরের ধুলাবালি থেকে ত্বক ও চুলের সুরক্ষা দিতে এর তুলনা হয় না। হিজাব পরলে চুল ঠিক করার ঝামেলা থাকে না। যেকোনো পোশাকে সুন্দর করে হিজাব পরলে অল্পতে জমকালো সাজ হয়ে যায়।

শাড়ি, কামিজ, কুর্তা বা অন্য যে কোনো পোশাকের সঙ্গেই হিজাব পরা যায়। কিন্তু হিজাবের সাথে অবশ্যই লম্বা হাতা বা থ্রি কোয়াটার হাতার পোশাক বেছে নিতে হবে। তবে হিজাবের সঙ্গে ছোট হাতার পোশাক একদমই মানায় না। স্কুল-কলেজ, নানা ধরণের সামাজিক অনুষ্ঠানসহ কর্মস্থলেও মেয়েরা অনায়াসে ব্যবহার করতে পারেন হিজাব। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে হিজাব পরলে খুব সুন্দর দেখায়।

পরনের পোশাকটি বেশি নকশাদার বা প্রিন্টের হলে একরঙা হিজাবও পরতে পারেন। আজকাল বিয়ের জমকালো সাজেও হিজাবের ব্যবহার চলছে। আগত নারী অতিথি বা বিয়ের কনের পুতি-চুমকি আর জরি মোড়া ঝলমলে সাজে হিজাব এনে দিচ্ছে নতুন মাত্রা।

বাজারে কটন, লেস, জর্জেট ও সাটিনসহ নানা ধরনের কাপড়ের হিজাব পাওয়া যায়। কাপড়ের মান ও নকশার উপর ভিত্তি করে হিজাবগুলো পাবেন ২০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। তাই খুব সহজেই বেছে নিতে পারবেন আপনার পছন্দের হিজাবটি। নিজেকে মার্জিতভাবে উপস্থাপন করতেও পর্দা করার জন্য হিজাব বেশ উপকারী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status