ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুঃসংবাদ পেলেন সাইফউদ্দিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 4:32 PM

দুঃসংবাদ পেলেন সাইফউদ্দিন

দুঃসংবাদ পেলেন সাইফউদ্দিন

ক্রিকেটারদের আন্দোলনের মুখে শংকায় পড়েছে বাংলাদেশের ভারত সফর। যদিও এখনো আশা ছাড়েনি দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের ভাষ্যমতে, নির্ধারিত সময়েই হবে সিরিজ।


তবে এর আগে দুঃসংবাদ পেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। বোর্ড চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২০ সালের জানুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না সাইফ। ফলে অনিশ্চয়তার মাঝে থাকা ভারত সফর এবং বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা হচ্ছে না পেস অলরাউন্ডারের।

দেবাশীষ চৌধুরী বলেন,সাইফউদ্দিন ভারত সফরে যেতে পারবে না। বিপিএলেও খেলতে পারবে না। ডিসেম্বর পর্যন্ত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ বিশ্রামই ওর চিকিৎসা। এর বাইরে কোনো চিকিৎসা নেই। পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমেই সুস্থ হয়ে মাঠে ফিরতে হবে ওকে।

গেল বৃহস্পতিবার ভারত সফরের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করে বিসিবি। ওই স্কোয়াডে ছিলেন সাইফউদ্দিন।তবে পিঠের ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে পিঠের চোটে ভুগছেন সাইফ।যে কারণে শ্রীলংকা সফরে যাওয়া হয়নি তার। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দিয়ে মাঠে ফেরেন ডানহাতি পেসার।

এ সিরিজের পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠে সাইফউদ্দিনের চোট। তার স্ক্যান রিপোর্ট পাঠানো হয়ইংল্যান্ডে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল না আসেনি। তাই তাকে বাইরে রাখছে বিসিবি। ভারত সফরে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status