ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনুমতি ছাড়া যাত্রী চেক-ইন, বিমানের সার্ভিস সুপারভাইজার বরখাস্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 11:36 AM

অনুমতি ছাড়া যাত্রী চেক-ইন, বিমানের সার্ভিস সুপারভাইজার বরখাস্ত

অনুমতি ছাড়া যাত্রী চেক-ইন, বিমানের সার্ভিস সুপারভাইজার বরখাস্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারকে অসদাচরণের জন্য বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারের নাম কাজী গিয়াস উদ্দীন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার মঙ্গলবার বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে দেওয়া আদেশে তার অসদাচরণের কথা উল্লেখ করা হলেও তার বিরুদ্ধে মানবপাচারের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

বরখাস্তের অফিস আদেশে বলা হয়, গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার কাজী গিয়াস উদ্দীনের (পি-৩৬৫৪১) সোমবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাগেজ সার্ভিস ইউনিটে ডিউটি ছিল। তবে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভোর ৫টা ৪৪ মিনিট থেকে যাত্রী চেক-ইনের দায়িত্ব পালন করেন। সে সময় বিজি-০৮২ ফ্লাইটের যাত্রীদের চেক-ইন হচ্ছিল। পরে গিয়াস উদ্দীনের চেক-ইন করা চার যাত্রীকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সদস্যরা অফলোড করে আটক করেন।

আদেশে আরও বলা হয়, এ ঘটনায় বিমানের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। গিয়াস উদ্দীনের আচরণ বিমানের চাকরিবিধির পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধের শামিল। তাকে অসদাচরণের কারণে বিমান কর্মচারী প্রবিধিনমালার ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status