ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ বিচার করবেন সুস্মিতা সেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 11:38 AM

আজ বিচার করবেন সুস্মিতা সেন

আজ বিচার করবেন সুস্মিতা সেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। আর এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে আজ ঢাকায় আসছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

বুধবার দুপুর ১২টায় একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছার কথা রয়েছে তার। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সুস্মিতা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। সেরা দশ প্রতিযোগী আজকের এই চূড়ান্ত পর্বে অংশ নেবেন।

বিচারক হিসেবে আরো থাকবেন সঙ্গীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিজয়ী পাবেন ৭৫০টি হীরাখচিত ২০ লাখ টাকার মুকুট। বিজয়ীকে এই ক্রাউন পরিয়ে দেবেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স বিজয়ী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তিনি ঢাকায় পৌঁছাবেন আজ সকাল নাগাদ। এমটাই নিশ্চিত করেন আয়োজন সংশ্লিষ্ট সাগুফতা তাসনিম।

মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, সেরা দশে আছেন সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ জেসিয়া ইসলাম, শিরিন শিলা, তামান্না ইশরাত সোহানী, মারিয়া মুমু, সানোয়ার তায়েফা, আফলা আরমান, ইরানা ইশরাত, স্মৃতি আকতার, আলিশা ইসলাম ও তোশিবা আনিতা ইসলাম।

প্রসঙ্গত, এর আগে আরও দুবার ঢাকায় এসেছিলেন সুস্মিতা সেন। ২০১১ ও ২০১৫ সালের ভিন্ন দুটি কাজে ঢাকা ঘুরে যান এ বলিউড অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status