ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রাইম ব্যাংক ও কেনসো-ইউজেনের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 1:33 PM

প্রাইম ব্যাংক ও কেনসো-ইউজেনের মধ্যে অংশীদারিত্ব চুক্তি

প্রাইম ব্যাংক ও কেনসো-ইউজেনের মধ্যে অংশীদারিত্ব চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কেনসো, ইউজেন ঢাকা ও ইউজেন ওয়াটারফ্রন্ট-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ব্যাংকের নীরা ও প্রায়োরিটি গ্রাহকরা বিভিন্ন বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম ভিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা প্রায়োরিটি গ্রাহকরা কেনসো, ইউজেন ঢাকা ও ইউজেন ওয়াটারফ্রন্ট-এর বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। এতে তাদের জীবনধারাভিত্তিক সেবার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও দায় এবং সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং কেনসো, ইউজেন ঢাকা ও ইউজেন ওয়াটারফ্রন্ট-এর ব্যবস্থাপনা অংশীদার আমিনাহ আলভী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নাহরিন কাইয়ুম, নারী ব্যাংকিং নীরা’র ব্যবসা উন্নয়ন ও প্রস্তাবনা ব্যবস্থাপক ফাতেমা আক্তার নাজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status