ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
খাগড়াছড়িতে ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, থানায় মামলা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Sunday, 5 July, 2026, 7:41 PM

খাগড়াছড়িতে ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, থানায় মামলা

খাগড়াছড়িতে ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, থানায় মামলা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে ।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। বর্তমানে শিশুটি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকার ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিশু তার কাকার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে একই এলাকার বাসিন্দা মোঃ লিটনের (৪৫) সঙ্গে দেখা হয়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নানা কৌশলে রাস্তার পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করে।

পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে তাকে দ্রুত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর বাবা মোঃ রুবেল (৩৪) এ ঘটনায় বাদী হয়ে গত ৫ জুলাই দীঘিনালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দীঘিনালা থানার মামলা নং-০২, তারিখ ০৫ জুলাই ২০২৬ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ নাসির উদ্দিনের ওপর ন্যস্ত করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status