ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
যুবতীর পায়জামার মধ্যে লাখ লাখ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 5:27 PM

যুবতীর পায়জামার মধ্যে লাখ লাখ টাকা

যুবতীর পায়জামার মধ্যে লাখ লাখ টাকা

যশোরের বেনাপোল স্থলবন্দরে এক নারীর পায়জামার মধ্যে থেকে হুন্ডির তিন লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গেল গত রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনালে ওই টাকা উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, এক নারী পরনের পায়জামার মধ্যে করে টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন। পরে বিজিবির সদস্যদের কাছে তিনি আটক হন। আটক নারীর নাম মোর্শেদা খাতুন (২৮)। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দানশাইল গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, মোর্শেদা খাতুন একজন হুন্ডি পাচারকারী। আজ দুপুরে ওই নারী হুন্ডির টাকা নিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। অভিবাসন এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বেলা দেড়টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের সামনে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় তাকে আটক করা হয়। এরপর তল্লাশি করে তার পরনের পায়জামার মধ্যে একটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটে হুন্ডির তিন লাখ ৩৯ হাজার টাকা পাওয়া যায়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পের অধিনায়ক নায়েব সুবেদার আবুল কাশেম বলেন, মোর্শেদা খাতুনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া হুন্ডির টাকা থানায় জমা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status