ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
যেভাবে দেখা করবেন সানি লিওনের সাথে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 5:31 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 1 October, 2019, 6:12 PM

যেভাবে দেখা করবেন সানি লিওনের সাথে

যেভাবে দেখা করবেন সানি লিওনের সাথে

আবারও নিজের ভক্তদের চমক দিতে প্রস্তুত প্রাক্তন পর্নোস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন। না কোনো সিনেমা দিয়ে নয়, এবার সরাসরি ভক্তদের সঙ্গে দেখা করবেন বলে কথা দিয়েছেন সানি লিওন।

এ বিষয়ে ভক্তদের জানাতে সানি নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “আমার সব ভক্তের জন্য দারুণ সুযোগ। সবাই ‘রামি উইথ সানি’ খেলুন এবং আমার স্বাক্ষর করা পুরস্কার জিতুন। এছাড়া আমার সঙ্গে দেখা করারও সুযোগ পাবেন কয়েকজন সৌভাগ্যবান।”

অনেকেই জানেন, ‘রামি উইথ সানি’ একটি অনলাইন গেম। গত বছর এটির সঙ্গে যুক্ত হন জনপ্রিয় এই তারকা।

বর্তমানে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। শোনা যাচ্ছে, কামসূত্র নিয়ে তৈরি একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। এটি তৈরি করছেন একতা কাপুর। এর আগে রাগিনি এমএমএস টু (২০১৪) সিনেমায় একতা কাপুরের সঙ্গে কাজ করেছেন সানি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status