ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতে ১৬০০ রুপি! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 3:34 PM

বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতে ১৬০০ রুপি! (ভিডিও)

বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতে ১৬০০ রুপি! (ভিডিও)

বাংলাদেশের পক্ষ থেকে পদ্মার ইলিশের প্রথম চালান পৌঁছেছে হাওড়ার বৃহত্তম মাছের বাজারে। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর থেকেই অকশনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে প্রথম চালান এর ৩০ টন পদ্মার ইলিশ।

অধিকতর বড় আকারের দাম বিক্রি করা হচ্ছে পাইকারি বাজারে ১৫০০ থেকে ১৬০০ রুপি প্রতি কেজি দরে। একটু কম ওজনের এবং খানিকটা নরম হয়ে যাওয়া মাছ পাইকারি দরে বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ রুপি দরে। জানা যাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে সোমবার ভারতীয় সময় রাত আটটায় বেনাপোল স্থল বন্দর দিয়ে পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থল বন্দরে প্রবেশ করে বাংলাদেশের আটটি ট্রাক বোঝাই করে ৩০ টন পদ্মার ইলিশের এ চালানটি।

ভারতের পক্ষ থেকে আমদানিকারক নাজ ইন্টেক্স ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার আনোয়ার মাকসুদ জানিয়েছেন, এখন থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন নিয়ম করে বাংলাদেশ থেকে ট্রাকে করে পদ্মার ইলিশ আসবে হাওড়ার এ বৃহত্তম মাছের আড়তে। এখানে হাওড়া মাছের আড়তের নিয়ম অনুযায়ী প্রত্যেক কার্টন অকশন অনুযায়ী দাম নির্ধারণ করে খুচরা মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে।

এদিকে স্থানীয় খুচরা মাছ বিক্রেতারা হাওড়া মাছ বাজারে পদ্মার ইলিশ কিনতে দীর্ঘ লাইন দিয়েছেন। পদ্মার ইলিশের প্রবেশের কারণে ভারতীয় ইলিশ মাছ বিক্রি কমে গেছে প্রথম দিনই। বাজারগুলোর মাছ বিক্রেতারা পদ্মার ইলিশের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। আর তাই তারা স্থানীয় ইলিশের চেয়েও বেশি মূল্য দিয়ে বাংলাদেশের পদ্মার ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা জানিয়েছেন, খুচরা বাজারে ক্রেতাদের কাছে প্রতি কেজি বাংলাদেশি ইলিশ বিক্রি করতে পারবেন ১৮০০ থেকে ২০০০ রুপী পর্যন্ত। বাংলাদেশ সরকার প্রতি কেজি ৬ ডলার হিসেবে মূল্য নির্ধারণ করে ভারতে এ ইলিশ রফতানি করেছে। নিউজ: সময় টিভি


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status