ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনারের পরিচালক হলেন সাইফান আবির হৃদয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 3:31 PM

জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনারের পরিচালক হলেন সাইফান আবির হৃদয়

জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনারের পরিচালক হলেন সাইফান আবির হৃদয়

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা এন্ট্রপ্রেনার এর নতুন কমিটি গঠন করা হয়েছে।  গঠিত নতুন কমিটিতে অন্যতম পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন চৌধুরী সাইফান আবির হৃদয়।

শনিবার, ২৮ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে’ জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার সাধারণ সম্মেলনে ২০২০ সালের বোর্ড নির্বাচন অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেয়া হয়।

চৌধুরী সাইফান আবির হৃদয়, বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউসিবি তে কর্মরত রয়েছেন। পেশাগত জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যানমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সহসভাপতি ফয়জুর রহমান, তাজওয়ার জারিফ, কোষাধ্যক্ষ আশরাফুল হক, সেক্রেটারি জেনারেল মোনালিসা হক, জেনারেল লিগ্যাল কাউন্সিলর নওশাদ বাক্কার, পরিচালকদের মধ্যে রয়েছেন চৌধুরী সাইফান আবির হৃদয়, নাভিদ আরেফিন খান, কাজী রাফকাত হোসেন, সুলগ্না আহমেদ।

উল্লেখ্য, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠান, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে। প্রায় ১২০টির বেশি দেশে এর প্রায় দুই লাখ সক্রিয় সদস্য রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status